দেশের সুন্দরী প্রতিযোগিতায় সেরা মাহি, যাচ্ছেন বিশ্বমঞ্চে

বিনোদন ডেস্ক

বিনোদন

দেশের সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর শিরোপা জিতেছেন অভিনেত্রী সামিরা খান মাহি। জমকালো আয়োজনের মধ্য দিয়ে শনিবার (৭ নভেম্বর)

2026-11-08T12:32:18+00:00
2026-11-08T12:32:18+00:00
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
বিনোদন
দেশের সুন্দরী প্রতিযোগিতায় সেরা মাহি, যাচ্ছেন বিশ্বমঞ্চে
বিনোদন ডেস্ক
রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১২:৩২ পিএম 
সংগৃহীত ছবি
দেশের সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর শিরোপা জিতেছেন অভিনেত্রী সামিরা খান মাহি। জমকালো আয়োজনের মধ্য দিয়ে শনিবার (৭ নভেম্বর) রাতে তাঁর মাথায় বিজয়ীর মুকুট তুলে দেওয়া হয়। এই জয়ের সুবাদে এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হয় এবারের প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। মাহির মাথায় মুকুট পরিয়ে দেন গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা। মজার বিষয় হলো, মিথিলা ও মাহি একে অপরের ঘনিষ্ঠ বন্ধু।

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর খেতাব অর্জনের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম বড় সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসরে অংশ নেওয়ার সুযোগ পেলেন মাহি। আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপপুঞ্জের পুয়ের্তো রিকোতে বসবে আন্তর্জাতিক এই আয়োজন। সেখানে বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে মঞ্চে লড়বেন বাংলাদেশের এই প্রতিনিধি।

মুকুট জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন মাহি। বিজয়ীর মুকুট পরা ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, একটি স্বপ্ন, একটি মুকুটের সঙ্গে জড়িয়ে আছে নিজের চেয়েও বড় দায়িত্ব। এই অর্জন তাঁর কাছে যেমন গর্বের, তেমনি পুরো বাংলাদেশের জন্যও আনন্দের মুহূর্ত। দেশকে ভালোবাসা ও গর্বের সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করার প্রত্যয়ও জানিয়েছেন তিনি।

আন্তর্জাতিক প্রতিযোগিতা শুরু হতে বেশি সময় বাকি নেই। ফলে প্রস্তুতির জন্য তুলনামূলক কম সময় পাচ্ছেন মাহি। তবে এ ক্ষেত্রে তাঁর পাশে থাকছেন গত বছরের বিজয়ী ও ঘনিষ্ঠ বন্ধু তানজিয়া জামান মিথিলা। তাঁর সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই নিজেকে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করে তুলতে চান মাহি।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট জিতেছিলেন। এবার সেই ধারাবাহিকতায় বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করার দায়িত্ব পেলেন সামিরা খান মাহি।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: