পরীমনিকে ৭ দিনের আলটিমেটাম, নিঃশর্ত ক্ষমা চেয়ে অশ্লীলতা বন্ধের নোটিশ

বিনোদন ডেস্ক

বিনোদন

জাতীয় সংগীত অবমাননা ও সাংবাদিককে হয়রানির অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার জন্য সাত

2026-11-08T11:35:29+00:00
2026-11-08T11:35:29+00:00
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
বিনোদন
পরীমনিকে ৭ দিনের আলটিমেটাম, নিঃশর্ত ক্ষমা চেয়ে অশ্লীলতা বন্ধের নোটিশ
বিনোদন ডেস্ক
রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১১:৩৫ এএম 
সংগৃহীত ছবি
জাতীয় সংগীত অবমাননা ও সাংবাদিককে হয়রানির অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার জন্য সাত দিনের মধ্যে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার পাশাপাশি ভবিষ্যতে সব ধরনের অশ্লীল কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) পরীমনি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার।

নোটিশে পরীমনিকে আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে সংঘটিত ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে।

এ ছাড়া ভবিষ্যতে অশ্লীল বক্তব্য বা সংলাপ, হুমকি, অশ্লীল অভিনয় ও অঙ্গভঙ্গি এবং নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, চলচ্চিত্র, ভিডিও, অডিও-ভিজ্যুয়াল, স্থিরচিত্র, গ্রাফিকস কিংবা অন্য কোনো মাধ্যমে এমন কর্মকাণ্ড ধারণ বা প্রদর্শন করা যাবে না, যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই।

এর আগে গত বৃহস্পতিবার ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। আদালত থেকে বের হওয়ার সময় এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে তাঁকে গালিগালাজ করার অভিযোগ ওঠে এই অভিনেত্রীর বিরুদ্ধে।

এ ছাড়া পরীমনির সঙ্গে আসা নিরাপত্তারক্ষীদের ধাক্কায় আদালতে উপস্থিত এক বিচারপ্রার্থীর মাথা ফেটে যাওয়ার ঘটনাও সামনে আসে। তাঁকে ঘিরে আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

উল্লেখ্য, এর আগের দিন আদালত পরীমনির জামিন বাতিল করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে আদালতে হাজির হয়ে ৫০০ টাকা মুচলেকায় জামিন পান তিনি।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: