ভূমি অফিসে অনিয়ম-হয়রানি চলবে না, কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভূমি অফিসে সেবা দিতে কোনো ধরনের অনিয়ম, হয়রানি ও দীর্ঘসূত্রতা সহ্য করা হবে না বলে কঠোর সতর্কবার্তা দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

2026-11-08T15:07:47+00:00
2026-11-08T15:10:13+00:00
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
জাতীয়
ভূমি অফিসে অনিয়ম-হয়রানি চলবে না, কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৩:০৭ পিএম  আপডেট: ০৮.১১.২০২৬ ৩:১০ পিএম
পঞ্চগড় জেলা প্রশাসনের অধীন সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় আকস্মিক পরিদর্শন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
ভূমি অফিসে সেবা দিতে কোনো ধরনের অনিয়ম, হয়রানি ও দীর্ঘসূত্রতা সহ্য করা হবে না বলে কঠোর সতর্কবার্তা দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

রোববার (৮ নভেম্বর) সকালে পঞ্চগড় জেলা প্রশাসনের অধীন সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী কার্যালয়ের বিভিন্ন রেজিস্টার, নামজারি কার্যক্রম এবং ভূমি উন্নয়ন কর আদায়ের প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। নির্ধারিত সময়ে সাধারণ মানুষ ভূমিসেবা পাচ্ছেন কি না, তা জানতে সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি কথা বলেন। তাঁদের অভিযোগ ও ভোগান্তির বিষয়গুলোও শোনেন তিনি।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, দাপ্তরিক কাজে কোনো ধরনের দীর্ঘসূত্রতা, অনিয়ম কিংবা হয়রানি বরদাস্ত করা হবে না। ভূমিসেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

সেবার মান বাড়িয়ে কার্যক্রম আরও দ্রুত ও জনবান্ধব করার জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি। জনগণের ভোগান্তি কমানো এবং সরকারি সেবার মান নিশ্চিত করতে মাঠপর্যায়ে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে বলে জানানো হয়।

পরিদর্শনের সময় পঞ্চগড় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: