তিন দিনের সফরে ঢাকায় আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি। যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার

2026-11-08T14:16:22+00:00
2026-11-08T14:16:22+00:00
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
জাতীয়
তিন দিনের সফরে ঢাকায় আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি
নিজস্ব প্রতিবেদক
রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ২:১৬ পিএম 
ফাইল ছবি
তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি। যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার অংশীদারত্বের বিভিন্ন দিক তুলে ধরতে সফরকালে রাজধানী ঢাকা ও কক্সবাজারে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

বাকিংহাম প্যালেস তাঁর বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে। সফর শেষে বুধবার (১১ নভেম্বর) তাঁর দেশে ফেরার কথা রয়েছে। বাংলাদেশ সরকার তাঁকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিআইপি) ঘোষণা করেছে। সে অনুযায়ী সফরকালে তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) নিরাপত্তা পাবেন।

সফরে ডাচেস অব এডিনবার্গ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ড. জোবাইদা রহমানের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে।

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা এবং শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণ সম্পর্কে জানতে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করবেন।

এ ছাড়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) নারী হকি খেলোয়াড়সহ তরুণ ক্রীড়াবিদদের সঙ্গে সময় কাটাবেন সোফি। সেখানে খেলাধুলার মাধ্যমে নারী ও মেয়েদের জন্য নতুন সুযোগ তৈরির বিষয়টি তুলে ধরা হবে।

বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষেও তরুণদের সঙ্গে একটি অনুষ্ঠানে অংশ নেবেন ডাচেস। এতে শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও নারীর ক্ষমতায়নের বিষয়গুলো গুরুত্ব পাবে।

ঢাকায় কর্মসূচি শেষে তিনি কক্সবাজার যাবেন। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় নিয়োজিত বিভিন্ন সংগঠনের কার্যক্রম সম্পর্কে জানবেন। বাস্তুচ্যুত নারী, শিশু ও পরিবারগুলোর সুরক্ষা ও সহায়তা কার্যক্রমের পাশাপাশি শরণার্থী জনগোষ্ঠীর সক্ষমতা ও নেতৃত্ব বিকাশে নেওয়া উদ্যোগগুলোও তাঁর সফরের আলোচনায় থাকবে।

২০১৭ সালের পর এটি সোফির দ্বিতীয় বাংলাদেশ সফর। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) অনুরোধে তিনি এ সফর করছেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: