ধনবাড়ীতে ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই সমিতির মালিক, গ্রাহকদের বিক্ষোভ

ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা

সারাদেশ

টাঙ্গাইলের ধনবাড়ীতে ‘ঋণদান একতা’ ও ‘গ্রামীণ সেবা সঞ্চয় সমিতি’ নামে দুটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ৭৫ কোটি টাকা আত্মসাৎ

2026-11-07T14:51:09+00:00
2026-11-07T14:51:09+00:00
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
ধনবাড়ীতে ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই সমিতির মালিক, গ্রাহকদের বিক্ষোভ
ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ২:৫১ পিএম 
সংগৃহীত ছবি
টাঙ্গাইলের ধনবাড়ীতে ‘ঋণদান একতা’ ও ‘গ্রামীণ সেবা সঞ্চয় সমিতি’ নামে দুটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ৭৫ কোটি টাকা আত্মসাৎ করে উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধনবাড়ী উপজেলা এবং পাশের জামালপুরের সরিষাবাড়ীসহ আশপাশের এলাকার হাজারো গ্রাহক বিপাকে পড়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে ধনবাড়ীর সয়া বাজার এলাকায় সমিতি দুটির প্রধান কার্যালয়ের সামনে টাকা ফেরত ও অভিযুক্তদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ভুক্তভোগীরা।

মানববন্ধন ও বিক্ষোভ শেষে ভুক্তভোগীরা বলেন, ‘ঋণদান একতা’ ও ‘গ্রামীণ সেবা সঞ্চয় সমিতি’র মালিক রফিক ইসলাম ও আব্দুল লতিফের প্রতারণার শিকার হয়েছেন ধনবাড়ী ও সরিষাবাড়ী উপজেলার অসংখ্য সাধারণ মানুষ। নিজেদের কষ্টার্জিত সঞ্চয় ও আমানত হারিয়ে তাঁরা এখন দিশেহারা। অনেকেই জীবনের শেষ সম্বলটুকু এসব প্রতিষ্ঠানে জমা রেখে চরম অনিশ্চয়তা ও হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন।

ভুক্তভোগীদের দাবি, অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তাঁদের কষ্টার্জিত আমানতের টাকা ফেরত দিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তাঁরা।

তাঁরা আরও বলেন, গ্রামের অসহায় মানুষের কষ্টার্জিত আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অভিযুক্ত ব্যক্তিদের বিচারের পাশাপাশি ভুক্তভোগী গ্রাহকদের ন্যায্য পাওনা ফেরত দেওয়ারও জোর দাবি জানান তাঁরা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: