খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন, নাশকতার আশঙ্কা

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা

সারাদেশ

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাস পুড়ে গেছে। শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে শহরের

2026-11-07T12:37:54+00:00
2026-11-07T12:37:54+00:00
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন, নাশকতার আশঙ্কা
খাগড়াছড়ি জেলা সংবাদদাতা
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
খাগড়াছড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাস পুড়ে গেছে। শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে শহরের মহাজনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে কারা বাসটিতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, শনিবার ভোর ৪টার কিছু আগে মহাজনপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা বাসটির পেছনের অংশে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিআরটিসির বাসটি খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে চলাচল করে। আগুন লাগার সময় বাসের ভেতরে একজন সহকারী ঘুমিয়ে ছিলেন। আগুনের বিষয়টি টের পেয়ে তিনি দ্রুত বাস থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। ফলে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে, এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার। তাঁর অভিযোগ, দেশে নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে এসব সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিরা এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবে এ অভিযোগের বিষয়ে এখনো কোনো সংশ্লিষ্টতা নিশ্চিত হয়নি।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: