মোটরসাইকেলকে চাপা দিয়ে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ৩

সারাদেশ

জামালপুরের মেলান্দহে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। শনিবার (৭

2026-11-07T12:50:04+00:00
2026-11-07T12:50:04+00:00
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
মোটরসাইকেলকে চাপা দিয়ে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ৩
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১২:৫০ পিএম 
মোটরসাইকেলকে চাপা দিয়ে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ৩
জামালপুরের মেলান্দহে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম. মাহমুদুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মেলান্দহের শিমুলতলী এলাকা থেকে যাত্রী নিয়ে জামালপুরের দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। একই সময়ে বিপরীত দিক থেকে জামালপুরের দিকে আসছিল একটি মোটরসাইকেল।

পথে মোটরসাইকেলটির পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক প্রথমে সেটিকে চাপা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে চাপা দেয়। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ওসি এ.টি.এম. মাহমুদুল হক জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: