গাজীপুরের কাশিমপুর কারাগারে হাজতির আত্মহত্যা

গাজীপুর জেলা সংবাদদাতা

সারাদেশ

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এ হত্যা মামলার এক হাজতি গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর)

2026-11-06T17:58:49+00:00
2026-11-06T17:58:49+00:00
  শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
 
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
গাজীপুরের কাশিমপুর কারাগারে হাজতির আত্মহত্যা
গাজীপুর জেলা সংবাদদাতা
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৫:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এ হত্যা মামলার এক হাজতি গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে দিকে কারাগারের শৌচাগারে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

শুক্রবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের মিডিয়া সেলের জেলার মো. মাসুদ হাসান জুয়েল।

নিহত হাজতির নাম রাজু (নিহতের বয়স বা অন্যান্য পরিচয় পাওয়া যায়নি)। তিনি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ গ্রামের আয়নাল হকের ছেলে।

কারাগার সূত্রে জানায়, গত বৃহস্পতিবার দুপুরে কারাগারের শৌচাগারের দরজার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন হাজতি রাজু। বিষয়টি টের পেয়ে কারারক্ষীরা তাকে দ্রুত ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল সাড়ে তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: