ডিজিটাল ও স্মার্ট ব্যাংকিং সেবা নিশ্চিত করার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং জনসেবায় কাজ করছে সোনালী ব্যাংক পিএলসি। এমন মন্তব্য করেছেন ব্যাংকটির জামালপুর জেনারেল ম্যানেজার’স অফিসের জেনারেল ম্যানেজার গোপাল চন্দ্র গোলদার।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় টাঙ্গাইলের মধুপুরে সোনালী ব্যাংক পিএলসির স্থানান্তরিত শাখা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোনালী ব্যাংক পিএলসির ঘাটাইল শাখার এসপিও সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকটির ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ খোরশেদ আলম খান। স্বাগত বক্তব্য দেন মধুপুর শাখার ম্যানেজার (এজিএম) জিয়াউল হক।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আনোয়ারুল হক, জামালপুর জেনারেল ম্যানেজার’স অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জহিরুল ইসলাম, জামালপুর সোনালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ এনামুল হক, টাঙ্গাইল সোনালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার এস এম হাবিবুর রহমান, মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী খন্দকার আব্দুল মোতালিব এবং ব্যবসায়ী সেলিম হোসেন।
অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।