জনগণের কষ্ট লাঘবে দিনরাত কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভঙ্গুর অর্থনীতির মধ্যে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এরপরও জনগণের কষ্ট লাঘবে

2026-11-06T16:29:48+00:00
2026-11-06T16:29:48+00:00
  শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
 
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
জনগণের কষ্ট লাঘবে দিনরাত কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী
ঠাকুরগাঁও প্রতিনিধি
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৪:২৯ পিএম 
সংগৃহীত ছবি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভঙ্গুর অর্থনীতির মধ্যে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এরপরও জনগণের কষ্ট লাঘবে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মানুষের দুর্ভোগ কমাতে বিভিন্ন স্থানে দিনরাত কাজ করছে সরকার।

শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে তৃতীয় আঞ্চলিক কাব ক্যাম্পুরির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর উদ্দেশ্য হলো মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো। উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের আয় বাড়াতে সরকার কাজ করছে।

স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরে আসাদুল হাবিব দুলু বলেন, শিশুকাল থেকেই তরুণদের মধ্যে স্কাউটিংয়ের চর্চা গড়ে তুলতে হবে। শৃঙ্খলার মধ্যে বেড়ে উঠলে তারা স্বাভাবিকভাবে নিজেদের জীবন গড়ে তুলতে পারবে। একই সঙ্গে সমাজের বিভিন্ন অনিয়ম ও বৈষম্য থেকে নিজেদের রক্ষা করতে শিখবে। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে স্কাউটিংয়ের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা প্রশাসক রফিকুল হক এবং রাষ্ট্রপতির এপিএস আব্দুল আউয়ালসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: