চাঁপাইনবাবগঞ্জে ৪ হাজার ৮০০ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেবে ‘আর্ন’ প্রকল্প

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ‘ইকোনমিক অ্যাকসেলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (ইএআরএন-আর্ন)’ প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে কর্মশালা

2026-11-03T17:08:33+00:00
2026-11-03T17:08:33+00:00
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জে ৪ হাজার ৮০০ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেবে ‘আর্ন’ প্রকল্প
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৫:০৮ পিএম 
চাঁপাইনবাবগঞ্জে ৪ হাজার ৮০০ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেবে ‘আর্ন’ প্রকল্প
চাঁপাইনবাবগঞ্জে তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ‘ইকোনমিক অ্যাকসেলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (ইএআরএন-আর্ন)’ প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। কর্মশালাটির আয়োজন করে কেয়ার বাংলাদেশ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘যুবসমাজের প্রত্যাশা ও কর্মসংস্থানের সুযোগের মধ্যে সেতুবন্ধন সৃষ্টিতে সংলাপ’ প্রতিপাদ্যে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে উপস্থাপনা করেন কেয়ার বাংলাদেশের মোজাম্মেল হক মাসুদ।

কর্মশালায় প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। বিশেষ করে কর্মসংস্থান বা প্রশিক্ষণের বাইরে থাকা তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধি এবং তাঁদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিশ্বব্যাংকের ঋণসহায়তায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর আওতায় শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, কর্মসংস্থানে সহায়তা এবং উদ্যোক্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় ৪ হাজার ৮০০ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আলোচনায় অংশ নেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, যুব উন্নয়ন অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক স্বপন কুমার কর্মকার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শহিদুল ইসলাম প্রমুখ।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: