সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ১০০ বোতল উইনকেরেক্স (Wincerex) সিরাপসহ দুইজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটে উপজেলার উজিরপুর বাজার চৌরাস্তা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কালীগঞ্জের তেতুলিয়া পূর্বপাড়ার আনোয়ার আলীর ছেলে নুরুজ্জামান (৪৪) এবং গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী উত্তরপাড়ার মৃত নাজির হোসেনের ছেলে মো. জাহিদুল ইসলাম (৫১)।
এসআরবি-৬-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে উদ্ধার করা ১০০ বোতল উইনকেরেক্স উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়। পরে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় মামলা করা হয়েছে। উদ্ধার করা মাদকসহ তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার মো. শাহজাহান, স্কোয়াড কমান্ডার, সিপিসি-১, সাতক্ষীরা জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে তাঁদের অভিযান অব্যাহত থাকবে।