কাউখালীতে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন, মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুরের কাউখালী উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী।

2026-11-03T15:58:50+00:00
2026-11-03T15:58:50+00:00
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
কাউখালীতে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন, মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৩:৫৮ পিএম 
ফাইল ছবি
পিরোজপুরের কাউখালী উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী। এ সময় তিনি উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন এবং মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা জানান।

মঙ্গলবার (৩ নভেম্বর) দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকাল ৯টা ৪৫ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। এরপর সকাল ১০টা ১৫ মিনিটে আমরাজুরি ইউনিয়ন পরিষদ এবং ১০টা ৪০ মিনিটে আমরাজুরি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন তিনি।

পরে বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক। এরপর উপজেলা সভাকক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম, স্থানীয় উন্নয়ন, জনসেবা এবং সাধারণ মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হয়। জেলা প্রশাসক সরকারি সেবার মান বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, আবাসিক মেডিকেল কর্মকর্তা চিকিৎসক নাহিদ হাসান শাওন, কাউখালী থানার তদন্ত কর্মকর্তা এবাদ আলী এবং উপজেলা বিএনপির নেতারা। বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। জবাবে জেলা প্রশাসক সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এ সময় মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি দিয়ে জেলা প্রশাসক বলেন, মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। সন্ধ্যার পর কোনো শিক্ষার্থীকে রাস্তায় পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

দুপুর ১২টায় বিআরডিবি কর্মকর্তা মাসুম মিয়ার উদ্যোগে আয়োজিত ইরেসপো প্রকল্পের কিশোরী সংঘের অভিভাবক সমাবেশে অংশ নেন জেলা প্রশাসক। সেখানে কিশোরীদের শিক্ষা, নিরাপত্তা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং তাদের ভবিষ্যৎ উন্নয়নে পরিবারের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

বিকেল ২টায় উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন তিনি। এ সময় প্রকল্পগুলোর অগ্রগতি ও বাস্তবায়নের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন এবং কাজের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

দিনব্যাপী এসব কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: