ফেনীতে নকল দই উৎপাদন, তিন মামলায় ২০ হাজার টাকা জরিমানা

ফেনী জেলা সংবাদদাতা

সারাদেশ

ফেনী সদর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে ও নিষিদ্ধ উপকরণ ব্যবহার করে দই উৎপাদনের অভিযোগে একটি প্রতিষ্ঠান ও দুই ব্যবসায়ীকে ২০ হাজার

2026-11-03T16:10:56+00:00
2026-11-03T16:10:56+00:00
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
ফেনীতে নকল দই উৎপাদন, তিন মামলায় ২০ হাজার টাকা জরিমানা
ফেনী জেলা সংবাদদাতা
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৪:১০ পিএম 
সংগৃহীত ছবি
ফেনী সদর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে ও নিষিদ্ধ উপকরণ ব্যবহার করে দই উৎপাদনের অভিযোগে একটি প্রতিষ্ঠান ও দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে খাদ্যপণ্যের গুণগত মান নিশ্চিত করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ‘বগুড়ার দই’ নামের দই উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে ও নিষিদ্ধ পণ্য ব্যবহার করে খাদ্য উৎপাদনের দায়ে নীরব ঘোষ ও শুভাষ ঘোষের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। প্রতিটি মামলায় ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার। অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

অভিযান সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা, খাদ্যপণ্যের গুণগত মান বজায় রাখা এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: