সান্তাহারে হোটেলের খাবার খেয়ে অসুস্থ ৫, ইউএনওর কাছে অভিযোগ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

সারাদেশ

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে একটি খাবার হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে পাঁচজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। খাবার খাওয়ার

2026-11-03T13:28:13+00:00
2026-11-03T13:28:13+00:00
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
সান্তাহারে হোটেলের খাবার খেয়ে অসুস্থ ৫, ইউএনওর কাছে অভিযোগ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১:২৮ পিএম 
সংগৃহীত ছবি
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে একটি খাবার হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে পাঁচজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। খাবার খাওয়ার পর তাঁদের পেটে ব্যথাসহ নানা উপসর্গ দেখা দেয়। এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

সোমবার (২ নভেম্বর) সকালে ভুক্তভোগীদের পক্ষে আবু সাইফ নিহাদ এ অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে সান্তাহার স্টেশন রোড এলাকার বিসমিল্লাহ খাবার হোটেলে ছয়জন মুরগির চাপ ও গ্রিল খেতে বসেন। খাওয়া শেষে তাঁদের একজনের নামে বাসায় নেওয়ার জন্য খাবার পার্সেলও করা হয়। এরপর থেকেই তাঁদের পেটে ব্যথাসহ অসুস্থতার উপসর্গ দেখা দিতে শুরু করে।

একপর্যায়ে অসুস্থতা বেড়ে গেলে তাঁরা নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা নিতে যান। অভিযোগে বলা হয়েছে, প্রাথমিক চিকিৎসার পর দুজন কিছুটা সুস্থ হলেও পাঁচজনের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।

হোটেলের খাবার খাওয়ার পর এমন অসুস্থতার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগীরা হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনের দ্বারস্থ হন।

আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: