ইয়াবা-গাঁজার সঙ্গে মিলল পৌনে ২ লাখ টাকা, গ্রেপ্তার মাদক কারবারি

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ১ হাজার ৩৮০ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১ লাখ ৬৯ হাজার ১৫০ টাকাসহ এক

2026-11-03T10:50:07+00:00
2026-11-03T10:50:07+00:00
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
ইয়াবা-গাঁজার সঙ্গে মিলল পৌনে ২ লাখ টাকা, গ্রেপ্তার মাদক কারবারি
গোপালগঞ্জ প্রতিনিধি
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১০:৫০ এএম 
সংগৃহীত ছবি

গোপালগঞ্জের কাশিয়ানীতে ১ হাজার ৩৮০ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১ লাখ ৬৯ হাজার ১৫০ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে কাশিয়ানী উপজেলার ভাট্টাইধোপা এলাকার মাজরা বাজার সরকারি মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম বি এম নাইমুর রহমান (২৮)। এসআরবি-৬-এর সদর কোম্পানির (ভাটিয়াপাড়া ক্যাম্প) একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এ সময় তার হেফাজত থেকে ১ হাজার ৩৮০ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ১ লাখ ৬৯ হাজার ১৫০ টাকা এবং মাদক পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এসআরবি জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা আলামতসহ তাকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: