গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে বাড়ল নিরাপত্তা, মাঠে ১১ প্লাটুন বিজিবি

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে চলমান আন্দোলন ঘিরে গাজীপুরে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির সদস্যসংখ্যা

2026-11-03T10:28:53+00:00
2026-11-03T10:28:53+00:00
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে বাড়ল নিরাপত্তা, মাঠে ১১ প্লাটুন বিজিবি
নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১০:২৮ এএম 
সংগৃহীত ছবি
পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে চলমান আন্দোলন ঘিরে গাজীপুরে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির সদস্যসংখ্যা বাড়ানোর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যাও বাড়ানো হয়েছে।

সোমবার ১০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করলেও মঙ্গলবার তা বাড়িয়ে ১১ প্লাটুন করা হয়েছে। একইভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা ২১ থেকে বাড়িয়ে ২৫ জন করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন এ তথ্য নিশ্চিত করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করবেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: