তানোরে অর্কিড স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এরফান আলী সরকারের মৃত্যু

তানোর (রাজশাহী) সংবাদদাতা

সারাদেশ

রাজশাহীর তানোর উপজেলা সদরের অর্কিড স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এরফান আলী সরকার (৭০) মারা গেছেন। রোববার সকাল সাড়ে ৯টার

2026-10-25T15:47:59+00:00
2026-10-25T15:47:59+00:00
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
তানোরে অর্কিড স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এরফান আলী সরকারের মৃত্যু
তানোর (রাজশাহী) সংবাদদাতা
রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:৪৭ পিএম 
সংগৃহীত ছবি
রাজশাহীর তানোর উপজেলা সদরের অর্কিড স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এরফান আলী সরকার (৭০) মারা গেছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে অর্কিড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদ, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মী, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের সদস্যরা।

এরফান আলী সরকার দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। তিনি মহব্বতপুর খানপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সরকারি আব্দুল করিম সরকার কলেজের প্রভাষক এবং শাপলা কোয়ালিটি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন।

সর্বশেষ ২০১৮ সাল থেকে তিনি তানোর উপজেলা সদরের অর্কিড স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

অর্কিড স্কুল অ্যান্ড কলেজের পরিচালক আব্দুল লতিফ আরাফ ও মিজানুর রহমান বলেন, এরফান আলী সরকার ছিলেন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল মানুষ। তাঁর মৃত্যুতে প্রতিষ্ঠানটি একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষাবিদকে হারিয়েছে।

তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে এরফান আলী সরকারের মরদেহ তানোর পৌরসভার আমশো গ্রামে তাঁর বাসভবনে পৌঁছায়। খবর পেয়ে অর্কিড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা সেখানে ছুটে যান। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং মরহুমের প্রতি শ্রদ্ধা জানান।

রোববার বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: