সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ, কী অপরাধে মৃত্যুদণ্ড—জবাব চায় ঢাকা

অনলাইন ডেস্ক

জাতীয়

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বিস্তারিত তথ্য জানতে দেশটির সরকারের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ। কী অভিযোগে তাঁদের

2026-10-18T17:41:13+00:00
2026-10-18T17:41:49+00:00
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ, কী অপরাধে মৃত্যুদণ্ড—জবাব চায় ঢাকা
অনলাইন ডেস্ক
রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৫:৪১ পিএম  আপডেট: ১৮.১০.২০২৬ ৫:৪১ পিএম
সংগৃহীত ছবি
সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বিস্তারিত তথ্য জানতে দেশটির সরকারের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ। কী অভিযোগে তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, বিচারপ্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয়েছে এবং দণ্ড কার্যকরের আগে বাংলাদেশি কূটনৈতিক মিশনকে কেন জানানো হয়নি—এসব বিষয়ে ব্যাখ্যা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রবিবার (১৮ অক্টোবর) মন্ত্রণালয়ে তাকে তলব করে রাষ্ট্রদূতকে দুই বাংলাদেশি প্রবাসীর শিরশ্চেদের ঘটনা ও এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেয়েছে সরকার।

গত শনিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সাংবাদিকদের জানান, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে সরকার এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পায়নি। সৌদি কর্তৃপক্ষের জবাব পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে গত বুধবার দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশ করে। তাঁদের নাম নজরুল ইসলাম ও সুইটি আখতার বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, মক্কা অঞ্চলের একটি মসজিদে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা হয়। আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং গত ১৪ অক্টোবর সেই দণ্ড কার্যকর করা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, সৌদি আরবে বাংলাদেশের মিশনের শ্রম উইং থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মক্কার একটি মসজিদের ভেতরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে ওই দুই বাংলাদেশির বিরুদ্ধে ব্যবস্থা নেয় দেশটির কর্তৃপক্ষ। সৌদি আইনে এ ধরনের অপরাধকে গুরুতর হিসেবে বিবেচনা করা হয়। তবে ঘটনার বিস্তারিত বিষয়ে বাংলাদেশ সরকার এখনো আনুষ্ঠানিক তথ্যের অপেক্ষায় রয়েছে।

তিনি বলেন, সৌদি সরকারের কাছে ঘটনার বিস্তারিত জানতে চিঠি দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকরের পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। একই সঙ্গে দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে কী করা সম্ভব, তা-ও বিবেচনা করা হবে।

প্রতিমন্ত্রী এ ঘটনাকে বাংলাদেশের জন্য শিক্ষণীয় উল্লেখ করে বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশের আইন ও বিধিবিধান মেনে চলা জরুরি।

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশের কূটনৈতিক মিশনকে অবহিত করা হয়েছিল কি না, সে বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়ার পর বিষয়টি আরও পরিষ্কার হবে বলে আশা করছে বাংলাদেশ সরকার।

সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মরত রয়েছেন। এমন পরিস্থিতিতে দুই প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা এবং এর আগে বাংলাদেশকে অবহিত না করার বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য জানতে সৌদি সরকারের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: