পরীমনি মধ্যরাতের লাইভ মুছে বললেন ‘উপস সরি

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি আপত্তিকর ভিডিও ঘিরে বিতর্কের মধ্যে ফেসবুক লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেছিলেন চিত্রনায়িকা পরীমনি। সমালোচকদের কড়া

2026-10-17T14:40:00+00:00
2026-10-17T14:45:18+00:00
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
পরীমনি মধ্যরাতের লাইভ মুছে বললেন ‘উপস সরি
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ২:৪০ পিএম  আপডেট: ১৭.১০.২০২৬ ২:৪৫ পিএম
১৬ অক্টোবর রাতে ফেসবুক লাইভে আসেন চিত্রনায়িকা পরীমনি। ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি আপত্তিকর ভিডিও ঘিরে বিতর্কের মধ্যে ফেসবুক লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেছিলেন চিত্রনায়িকা পরীমনি। সমালোচকদের কড়া ভাষায় জবাব দেওয়ার পাশাপাশি আইনি পথে না গিয়ে সরাসরি প্রতিক্রিয়া জানানোর কথাও বলেছিলেন তিনি। তবে লাইভে আসার পরদিনই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ভিডিওটি মুছে দিয়েছেন এই অভিনেত্রী। সেখানে লিখেছেন, ‘Oops sorry! ডিলিট করে দিছি।’

গত শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ফেসবুক লাইভে এসে এআই দিয়ে তৈরি ভিডিওটি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন পরীমনি। এর আগে একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এআই প্রযুক্তির সাহায্যে তৈরি তাঁর একটি আপত্তিকর ভিডিও প্রকাশ করা হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হলে সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি করা হয়।

লাইভে পরীমনি জানান, ভিডিওটি নতুন নয়। প্রায় দেড় বছর আগেও অনেকে তাঁকে হোয়াটসঅ্যাপে ভিডিওটি পাঠিয়েছিলেন। তবে একটি ভেরিফায়েড গণমাধ্যমের অ্যাকাউন্ট থেকে সেটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায় এড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেন এই অভিনেত্রী। তাঁর মতে, শুধু দুঃখ প্রকাশ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। ভিডিওটি দ্রুত সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া উচিত ছিল বলেও মনে করেন তিনি।

লাইভে সমালোচকদের উদ্দেশে কড়া বক্তব্য দেন পরীমনি। তাঁকে কেউ গালি দিলে চুপ থাকবেন না, বরং পাল্টা জবাব দেবেন বলে জানান তিনি। এ সময় মামলা করার পরামর্শের প্রসঙ্গ তুলে অভিনেত্রী বলেন, আইনি প্রক্রিয়ায় না গিয়ে তিনি সরাসরি জবাব দিতে চান।

নিজের পেছনে থাকা জুতার ক্যাবিনেট দেখিয়েও বক্তব্য দেন পরীমনি। সেখানে থাকা জিনিসগুলো আসল বলে উল্লেখ করে এআই দিয়ে তৈরি ভিডিও ও বাস্তবতার মধ্যে পার্থক্য বোঝানোর চেষ্টা করেন তিনি।

এআই ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের অতিরিক্ত কৌতূহল নিয়েও বিরক্তি প্রকাশ করেন পরীমনি। তাঁর অভিযোগ, অনেকে বিভিন্ন পোস্টের মন্তব্যের ঘরে গিয়ে ভিডিওটির লিংক খোঁজেন। এমন আচরণকে তিনি সমালোচনা করেন।

ক্ষোভ প্রকাশ করতে গিয়ে নিজের পোশাক ও ফটোশুট প্রসঙ্গও তোলেন অভিনেত্রী। তবে বিকিনি, স্বচ্ছ পোশাক কিংবা নগ্ন ফটোশুট করেছেন—এমন ধারণা নাকচ করে দেন তিনি।

লাইভের শেষ দিকে সমালোচকদের নিজেদের জীবন নিয়ে মনোযোগী হওয়ার পরামর্শ দেন পরীমনি। ইংরেজিতে তিনি বলেন, ‘Focus on your life! Get a life, honey।’

লাইভে নিজের বক্তব্য তুলে ধরার পর শনিবার (১৭ অক্টোবর) সকালে ভিডিওটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সরিয়ে দেন পরীমনি। ভিডিওটি মুছে দেওয়ার সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘Oops sorry! ডিলিট করে দিছি।’

তবে কেন তিনি লাইভ ভিডিওটি মুছে দিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি। তাঁর ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরও বন্ধ থাকায় সেখানে অনুসারীদের প্রতিক্রিয়া জানানোর সুযোগ ছিল না।

এআই প্রযুক্তির অপব্যবহার, ব্যক্তির সম্মতি ছাড়া আপত্তিকর কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার ঝুঁকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণের প্রশ্ন—পরীমনিকে ঘিরে সাম্প্রতিক ঘটনাটি এসব বিষয়কে আবারও আলোচনায় এনেছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: