চারঘাটে বিএনপির চার নেতার মৃত্যুতে দোয়া মাহফিল, স্মরণ করলেন এমপি চাঁদ

চারঘাট (রাজশাহী) সংবাদদাতা

সারাদেশ

রাজশাহীর চারঘাটে ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির চার নেতার মৃত্যুতে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২

2026-10-12T20:49:49+00:00
2026-10-12T20:49:49+00:00
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
 
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সারাদেশ
চারঘাটে বিএনপির চার নেতার মৃত্যুতে দোয়া মাহফিল, স্মরণ করলেন এমপি চাঁদ
চারঘাট (রাজশাহী) সংবাদদাতা
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৮:৪৯ পিএম 
সংগৃহীত ছবি
রাজশাহীর চারঘাটে ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির চার নেতার মৃত্যুতে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার ডাকরা ডিগ্রি কলেজ মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়।

প্রয়াত নেতারা হলেন—৬ নম্বর ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান ঝড়ু, সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান তুহিন এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সালাম (সালেম)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। এতে সভাপতিত্ব করেন ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল। এ ছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মুকুট, উপজেলা পৌর বিএনপির সভাপতি মমিনুল ইসলাম, উপজেলা জিসাসের সভাপতি আবদুল গফুর সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসউদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জিল্লুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেন, “মৃত নেতারা জীবিত থাকাকালে আমরা একসঙ্গে জেলে ছিলাম। তাঁরা দলের নিষ্ঠাবান নেতা ছিলেন।”

তিনি প্রয়াত নেতাদের রাজনৈতিক অবদানের কথা স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠান শেষে প্রয়াত চার নেতার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁদের পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: