নবাবগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, চার গাড়িতে ভাঙচুর-লুটপাট

দিনাজপুর সংবাদদাতা

সারাদেশ

দিনাজপুরের নবাবগঞ্জে সড়কের ওপর গাছ ফেলে যানবাহন আটকে ডাকাতির চেষ্টার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ সময় একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড

2026-10-12T17:42:10+00:00
2026-10-12T17:42:10+00:00
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
 
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সারাদেশ
নবাবগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, চার গাড়িতে ভাঙচুর-লুটপাট
দিনাজপুর সংবাদদাতা
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৫:৪২ পিএম 
সংগৃহীত ছবি
দিনাজপুরের নবাবগঞ্জে সড়কের ওপর গাছ ফেলে যানবাহন আটকে ডাকাতির চেষ্টার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ সময় একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানসহ চারটি যানবাহনে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভাদুরিয়া-দাউদপুর সড়কের জামালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে দুর্বৃত্তরা সড়কের মাঝখানে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করে। এতে ওই পথে চলাচলকারী চারটি যানবাহন আটকে পড়ে। পরে দুর্বৃত্তরা যানবাহনগুলোতে ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চালক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আটকে পড়া যানবাহনগুলোর মধ্যে ছিল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান, একটি প্রাইভেট কার, সবজিবাহী একটি পিকআপ ও মুরগিবাহী একটি গাড়ি। তবে কী পরিমাণ মালামাল লুট হয়েছে এবং কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবর পেয়ে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সড়কের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ঘটনার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।

অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, আমরা ডাকাতির ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে কাজ করছি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গভীর রাতে গুরুত্বপূর্ণ সড়কে এমন ঘটনায় নিরাপদে যাতায়াত নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা রাতের বেলায় সড়কে নিরাপত্তা জোরদার এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: