আব্দুল মজিদের মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৪০০ রোগী

সাতক্ষীরা সংবাদদাতা

সারাদেশ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর সাহেববাড়িতে আলহাজ্জ আব্দুল মজিদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনা মূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর)

2026-10-12T18:15:03+00:00
2026-10-12T18:15:03+00:00
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
 
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সারাদেশ
আব্দুল মজিদের মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৪০০ রোগী
সাতক্ষীরা সংবাদদাতা
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৬:১৫ পিএম 
আলহাজ্জ আব্দুল মজিদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনা মূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প
সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর সাহেববাড়িতে আলহাজ্জ আব্দুল মজিদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনা মূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দিনব্যাপী এ ক্যাম্পে প্রায় ৪০০ রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

ফিরোজা মজিদ ট্রাস্টের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিসের সহযোগিতায় এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে ডা. আকছেদুর রহমানের নেতৃত্বে ডা. শেখ রিহাদ রানা ও ডা. সাদিয়া আলমসহ তিনজন চিকিৎসক রোগীদের সেবা দেন। এ সময় বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

ক্যাম্প পরিচালনায় রোভার লিডার আবু তালেবের নেতৃত্বে রোভার স্কাউটের সদস্যরা সহযোগিতা করেন। এ সময় উপস্থিত ছিলেন ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দীন।

ফিরোজা মজিদ ট্রাস্টের চেয়ারম্যান ইকবাল মাসুদ বলেন, ট্রাস্টের উদ্যোগে এটি ১৫তম বিনা মূল্যের চিকিৎসাসেবা ক্যাম্প। এলাকার নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিদের চিকিৎসাসেবার সুযোগ সীমিত হওয়ায় স্থানীয় মানুষের কাছে বিনা মূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আলহাজ্জ আব্দুল মজিদের অবদান তুলে ধরে ইকবাল মাসুদ বলেন, তিনি নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাবেক সাধারণ সম্পাদক এবং সখিপুর সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন। সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

তাঁর উদ্যোগ ও সহযোগিতায় হাসপাতাল, পোস্ট অফিস, সাব-রেজিস্ট্রি অফিস প্রতিষ্ঠা এবং সড়ক নির্মাণের মতো উন্নয়নমূলক কাজ এগিয়ে যায়। আব্দুল মজিদের স্মৃতি ও জনকল্যাণমূলক আদর্শ ধরে রাখতে ফিরোজা মজিদ ট্রাস্টের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান ট্রাস্টের চেয়ারম্যান।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: