
রোববার (১১ অক্টোবর) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত কুমার সরকার।
স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর ইউনিয়নের সার ডিলার প্রতিষ্ঠান ভাই ভাই ট্রেডার্সের মালিক ওয়াহিদুল ইসলাম খোকন ঈশ্বরদী ইউনিয়নের সাবডিলার বাবুর কাছে ২০ বস্তা সার বিক্রি করেন। সারগুলো পরিবহনের সময় স্থানীয় লোকজন গাড়িটি আটকে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সার বিক্রিতে অনিয়ম রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।