
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লাখাই নৌকাঘাট এলাকায় অভিযান চালায় স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের পুলিশ। তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) বিদ্যুৎ দের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে শিফালী খাতুনকে ৩ কেজি গাঁজাসহ আটক করে। তিনি যশোরের শার্শা উপজেলার চট কাপোতা গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।