পরিচ্ছন্নতা নিশ্চিত না হওয়া পর্যন্ত ডেঙ্গুবিরোধী অভিযান চলবে: কেসিসি প্রশাসক

খুলনা সংবাদদাতা

সারাদেশ

ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে খুলনা নগরীতে চলমান মশক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক

2026-10-07T18:23:36+00:00
2026-10-07T18:23:36+00:00
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
পরিচ্ছন্নতা নিশ্চিত না হওয়া পর্যন্ত ডেঙ্গুবিরোধী অভিযান চলবে: কেসিসি প্রশাসক
খুলনা সংবাদদাতা
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৬:২৩ পিএম 
সংগৃহীত ছবি
ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে খুলনা নগরীতে চলমান মশক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেছেন, নগরীতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।

বুধবার (৭ অক্টোবর) সকালে নগরীর ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে চলমান মশক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে ধারাবাহিকভাবে নগরীর বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করছেন কেসিসি প্রশাসক।

পরিদর্শনকালে রেললাইনের উভয় পাশে বসবাসকারী নিম্ন আয়ের মানুষের আবাসস্থলের সড়ক, ড্রেনেজ, স্যানিটেশন ও নিরাপদ পানীয় জলের সংকটের বিষয়টি উঠে আসে। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানান নজরুল ইসলাম মঞ্জু। একই সঙ্গে স্যানিটেশন ও পানীয় জলের সংকট নিরসনে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে কেসিসি প্রশাসক বলেন, ধুলামুক্ত নগরী গড়ার ক্ষেত্রেও কিছু প্রতিবন্ধকতা রয়েছে। বিশেষ করে সড়কের পাশে বালু রেখে ব্যবসা পরিচালনা এবং সড়কের ওপর নির্মাণসামগ্রী রাখাকে তিনি অন্যতম সমস্যা হিসেবে উল্লেখ করেন। নগরবাসীর নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি কমাতে এসব বিষয়েও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এদিন ৮ নম্বর ওয়ার্ডের ক্রিসেন্ট জুটমিল ও বিদ্যুৎ কেন্দ্র এলাকার আবাসস্থল এবং ৯ নম্বর ওয়ার্ডের হাজামপাড়া এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন প্রশাসক। পাশাপাশি ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমও পর্যবেক্ষণ করেন তিনি।

ডেঙ্গু প্রতিরোধে কেসিসির লার্ভা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম আগে থেকেই চলমান রয়েছে। সেপ্টেম্বরের শুরুতে নগরীর ৩১টি ওয়ার্ডে একযোগে মশার লার্ভা নিধন অভিযান শুরু করা হয়েছিল।

পরিদর্শনকালে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, সমাজসেবক অ্যাডভোকেট ফজলে হালিমা লিটন, বিপ্লবুর রহমান কুদ্দুস, মো. সাইফুল আলম, কাজী মাহবুবুল হক, এইচ এম ডালিম, জাহাঙ্গীর কবির, সামছুর রহমান, কাজী শফিকুল ইসলাম, কাজী আবুল কালাম শামসুদ্দিন, কাজী শাহনেওয়াজ নিরু, কাজী ফজলুল কবীর টিটোসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: