দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতিমূলক সভা

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা,

2026-10-07T16:56:12+00:00
2026-10-07T16:56:12+00:00
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতিমূলক সভা
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৪:৫৬ পিএম 
সংগৃহীত ছবি
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, সিসি ক্যামেরা স্থাপন, বিদ্যুৎ সরবরাহ, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।

এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস, নাচোল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুধেন বর্মণ, গোমস্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ পৌর কমিটির সাধারণ সম্পাদক সমিত চ্যাটার্জী এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক স্বপন ঘোষসহ সংশ্লিষ্টরা।

সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, জেলায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি সবাইকে গুজবে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি বলেন, পূজামণ্ডপগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনতে প্রশাসন কাজ করছে। এতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি ও যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সহায়ক হবে। এ উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি মনিটরিং সেল গঠন করা হচ্ছে।

সভায় সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার আহ্বান জানানো হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: