বরিশালে অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বরিশাল সংবাাদদাতা

সারাদেশ

বরিশালের আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুটি ড্রেজার ও তিনটি বাল্কহেড জব্দ করেছে কোস্ট গার্ড। এ

2026-10-07T16:13:57+00:00
2026-10-07T16:13:57+00:00
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
বরিশালে অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বরিশাল সংবাাদদাতা
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৪:১৩ পিএম 
সংগৃহীত ছবি
বরিশালের আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুটি ড্রেজার ও তিনটি বাল্কহেড জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত ১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে এ অভিযান চালানো হয়। কোস্ট গার্ড স্টেশন বরিশাল ও বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যৌথভাবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে।

বুধবার (৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, অভিযানের সময় নদীতে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় তিনটি বাল্কহেড ও দুটি ড্রেজার জব্দ করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে বালু উত্তোলনকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে জব্দ করা ড্রেজার ও বাল্কহেডের মালিকদের কাছ থেকে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আদায়কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

জরিমানা আদায়ের পর মুচলেকা নিয়ে জব্দ করা ড্রেজার ও বাল্কহেডগুলো ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদী তীরবর্তী ফসলি জমি ও বসতভিটা ঝুঁকির মধ্যে পড়ছে। এসব ক্ষতি ঠেকাতে এবং বালুখেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: