মসজিদের মাইকে সংঘর্ষের ডাক, দুপুরেই রণক্ষেত্র দুই গ্রাম

তাহিরপু (সুনামগঞ্জ) সংবাদাতা

সারাদেশ

সুনামগঞ্জের তাহিরপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন।

2026-10-07T15:40:30+00:00
2026-10-07T15:40:30+00:00
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
মসজিদের মাইকে সংঘর্ষের ডাক, দুপুরেই রণক্ষেত্র দুই গ্রাম
তাহিরপু (সুনামগঞ্জ) সংবাদাতা
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৩:৪০ পিএম 
সংগৃহীত ছবি
সুনামগঞ্জের তাহিরপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষের আগে মঙ্গলবার রাতে বীরনগর গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে শনির হাওরের পাড়ে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বীরনগর ও মধ্য তাহিরপুরের ময়মনসিংহা হাটির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে শনির হাওরের পাড়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষের অন্তত ছয়জন গুরুতর আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন আগে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সদর ইউনিয়নের বীরনগর, জয়নগর, লক্ষ্মীপুর ও ধুতমা গ্রামের লোকজনের সঙ্গে মধ্য তাহিরপুরের ময়মনসিংহা হাটির বাসিন্দাদের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

এরই জেরে মঙ্গলবার রাতে বীরনগর গ্রামের একটি মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। স্থানীয়দের শনির হাওরের পাড়ে উপস্থিত হয়ে সংঘর্ষে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয় বলে অভিযোগ রয়েছে। পরে বুধবার দুপুরে দুই পক্ষ সেখানে জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাত থেকেই সংশ্লিষ্ট গ্রামগুলোতে পুলিশ মোতায়েন ছিল। স্থানীয়দের সঙ্গে পুলিশ কথা বলেও সংঘর্ষ এড়ানোর চেষ্টা করেছিল বলে জানিয়েছে পুলিশ।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রাকিবুল হাসান রাসেল বলেন, ‘সারারাত গ্রামগুলোতে পুলিশ মোতায়েন ছিল। স্থানীয়দের সঙ্গে কথাও বলা হয়েছিল। এরপরও তারা সংঘর্ষে জড়িয়েছে।’

তিনি জানান, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে সুনামগঞ্জ থেকে গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল পাঠানো হচ্ছে।

পুলিশ বলছে, সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: