কলাপাড়ায় ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

পটুয়াখালী সংবাদদাতা

সারাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় ক্লাস চলাকালে একে একে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী। বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের বেতমোর মাধ্যমিক

2026-10-07T18:18:08+00:00
2026-10-07T18:18:08+00:00
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
কলাপাড়ায় ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি
পটুয়াখালী সংবাদদাতা
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৬:১৮ পিএম 
সংগৃহীত ছবি
পটুয়াখালীর কলাপাড়ায় ক্লাস চলাকালে একে একে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী। বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে পাঠদান চলাকালে দশম শ্রেণির শিক্ষার্থী জাকিয়া হঠাৎ পেটব্যথা, পা ঝিনঝিন করা ও শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়ে। এরপর একই ধরনের উপসর্গ নিয়ে আরও নয় শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ শিক্ষার্থীরা সবাই মেয়ে।

ঘটনার পর বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষক ও সহপাঠীরা দ্রুত অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। পরে অভিভাবকদেরও বিষয়টি জানানো হয়।

বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল্লাহ বলেন, প্রথমে একজন শিক্ষার্থী অসুস্থ হওয়ার পর পর্যায়ক্রমে আরও কয়েকজন একই ধরনের উপসর্গে আক্রান্ত হয়। পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে মাত্র কয়েক দিনের ব্যবধানে কলাপাড়ার আরেকটি বিদ্যালয়ে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর উপজেলার চম্পাপুর ইউনিয়নের এমইউ মাধ্যমিক বিদ্যালয়ে একসঙ্গে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল। তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা তখনও ঘটনাটিকে ‘ম্যাস সাইকোজেনিক ইলনেস’ বা মানসিক প্রভাবজনিত অসুস্থতা হিসেবে প্রাথমিকভাবে ধারণা করেছিলেন।

কলাপাড়া হাসপাতালের মেডিকেল অফিসার ডা. পলি সাহা বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে শিক্ষার্থীরা ‘ম্যাস সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন’-এ আক্রান্ত হয়েছে। তবে তারা সবাই শঙ্কামুক্ত রয়েছে।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, একজনের অসুস্থতা দেখে অন্যদের মধ্যেও একই ধরনের উপসর্গ দেখা দিতে পারে এবং মানসিক প্রভাব থেকেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে। কলাপাড়ায় গত ৩০ সেপ্টেম্বরের ঘটনাতেও চিকিৎসকেরা একই ধরনের ব্যাখ্যা দিয়েছিলেন।

নতুন করে একই ঘটনার পর বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের অবস্থা বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: