চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ছবি ও ভিডিও ধারণ, স্কেচ করা এবং দৃশ্যমান তথ্য সংগ্রহ ও প্রচারে নিষেধাজ্ঞা জারি

2026-10-06T21:04:51+00:00
2026-10-06T21:04:51+00:00
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
 
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা
চট্টগ্রাম সংবাদদাতা
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৯:০৪ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ছবি ও ভিডিও ধারণ, স্কেচ করা এবং দৃশ্যমান তথ্য সংগ্রহ ও প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন্দরের নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষার স্বার্থে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দর দেশের প্রধান সামুদ্রিক প্রবেশদ্বার এবং জাতীয় অর্থনীতি, আমদানি-রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। আন্তর্জাতিক মানদণ্ড ও জাতীয় নিরাপত্তা বিধিমালা অনুসরণ করে বন্দর পরিচালিত হচ্ছে। পাশাপাশি আইএসপিএস অনুসরণকারী বন্দর হিসেবে চট্টগ্রাম বন্দর ‘জিরো অবজারভেশন’ অর্জন করেছে।

চট্টগ্রাম বন্দর দেশের গুরুত্বপূর্ণ ‘ক’ শ্রেণির কি পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই)। ফলে বন্দরের নিরাপত্তা, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষা জাতীয় স্বার্থের সঙ্গে সরাসরি সম্পৃক্ত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২২-এর ১২ ধারা অনুযায়ী বন্দরের সুষ্ঠু পরিচালনা ও সর্বসাধারণের প্রবেশাধিকার নিয়ন্ত্রণের জন্য বন্দর সীমানার সব স্থান ও স্থাপনা সংরক্ষিত বন্দর এলাকা হিসেবে বিবেচিত।

এ ছাড়া অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, ১৯২৩-এর বিধান অনুযায়ী রাষ্ট্রের নিরাপত্তা ও স্বার্থসংশ্লিষ্ট সংবেদনশীল স্থান, তথ্য, নকশা, ছবি বা অন্যান্য উপাত্তের অননুমোদিত ধারণ, প্রকাশ বা প্রচার আইনত দণ্ডনীয় হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম, গণমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে বন্দরের নিরাপত্তা ব্যবস্থা, সংরক্ষিত এলাকার নজরদারি সক্ষমতা, স্থাপনার বিন্যাস ও অপারেশনাল তথ্য প্রকাশ বা প্রচার করা গ্রহণযোগ্য নয়।

বিশেষ করে বন্দরের সংবেদনশীল স্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা, গুরুত্বপূর্ণ অবকাঠামো, প্রবেশ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, জাহাজ ও কার্গো ব্যবস্থাপনা এবং অন্যান্য সংবেদনশীল স্থাপনার অনুমতিবিহীন ছবি, ভিডিও, স্কেচ বা দৃশ্যমান তথ্য সংগ্রহ ও প্রচার থেকে সবাইকে বিরত থাকতে বলা হয়েছে।

একই সঙ্গে কেপিআই সংরক্ষিত এলাকা ও নিরাপত্তাসংশ্লিষ্ট স্থাপনায় অনুমতি ছাড়া কোনো ধরনের কার্যক্রম না চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

বন্দর ব্যবহারকারীদের এ নিরাপত্তা নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অননুমোদিত তথ্য প্রকাশ বা প্রচারের মাধ্যমে বন্দর নিরাপত্তা বিঘ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রযোজ্য আইন, নিরাপত্তা বিধিমালা ও বন্দর কর্তৃপক্ষের প্রচলিত নির্দেশনা অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: