চট্টগ্রামে আদালতের সামনে বাদীকে ছুরিকাঘাত, প্রধান অভিযুক্ত অপু গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামে আদালত চলাকালে এজলাস কক্ষের সামনে মামলার বাদী নূরুল কবিরকে গলায় ছুরিকাঘাতের ঘটনায় মামলার প্রধান অভিযুক্ত ইলিয়াস হোসেন প্রকাশ অপুকে

2026-10-06T17:55:00+00:00
2026-10-06T17:55:00+00:00
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
 
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে আদালতের সামনে বাদীকে ছুরিকাঘাত, প্রধান অভিযুক্ত অপু গ্রেপ্তার
চট্টগ্রাম ব্যুরো
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামে আদালত চলাকালে এজলাস কক্ষের সামনে মামলার বাদী নূরুল কবিরকে গলায় ছুরিকাঘাতের ঘটনায় মামলার প্রধান অভিযুক্ত ইলিয়াস হোসেন প্রকাশ অপুকে (২৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৭।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার পাহাড়ি আবাসিক এলাকার জিয়াউর রহমানের বাড়ির সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি-৭।

গ্রেপ্তার ইলিয়াস হোসেন অপু পাঁচলাইশ থানার হাদু মাঝিপাড়া এলাকার মৃত ইউনুসের ছেলে।

এসআরবি-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, গত ৭ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় দায়ের করা মামলার এজাহারনামীয় প্রধান অভিযুক্ত অপু পাহাড়ি আবাসিক এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তথ্য অনুযায়ী, গত ৬ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর এজলাস কক্ষের সামনে ব্যবসায়ী নূরুল কবির উপস্থিত ছিলেন। একটি মামলায় গ্রেপ্তার আসামিদের জামিনের বিরোধিতা করতে আদালতে গেলে মামলার প্রধান আসামি অপুসহ অন্য আসামিরা সংঘবদ্ধ হয়ে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে নূরুল কবিরের গলায় ছুরিকাঘাত করা হয়।

ঘটনার পর অপুসহ অন্য অভিযুক্তরা আত্মগোপনে চলে যায় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় পরদিন নূরুল কবিরের স্ত্রী রুনা আক্তার বাদী হয়ে ইলিয়াস হোসেন অপু, ইমরান, আনোয়ার, পুলিশের সোর্স হিসেবে পরিচিত কেসিনো সম্রাট জয়নাল আবেদীন সোহেল, কুলসুমা আক্তার ও উর্মি আক্তারকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন।

এসআরবি-৭ জানায়, সিডিএমএস পর্যালোচনা করে ইলিয়াস হোসেন অপুর বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ, কোতোয়ালি ও চান্দগাঁও থানায় হত্যা, অপহরণ, ছিনতাই ও চুরিসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলার তথ্য পাওয়া গেছে।

এসআরবি-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, গ্রেপ্তারের পর অপুর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: