সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাব-স্টেশনের বিদ্যুৎ কক্ষে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার

2026-10-06T18:18:12+00:00
2026-10-06T18:18:12+00:00
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
 
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৬:১৮ পিএম 
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাব-স্টেশনের বিদ্যুৎ কক্ষে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মিজমিজি মাদ্রাসা রোডের বুকস্ গার্ডেন ভবনের নিচতলায় থাকা সাব-স্টেশনের বিদ্যুৎ কক্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ ওই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, ককশিট রাখার জন্য আব্দুর রশিদ সাব-স্টেশনের বিদ্যুৎ কক্ষে প্রবেশ করেন। সেখানে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে খবর দেন।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। নিহতের স্বজনদের উপস্থিতিতে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: