ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

অনলাইন ডেস্ক

শিক্ষা

ঢাকার বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানোর ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি গুরুত্বের

2026-10-05T20:52:43+00:00
2026-10-05T20:52:43+00:00
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিক্ষা
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি
অনলাইন ডেস্ক
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৮:৫২ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকার বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানোর ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একটি অজ্ঞাত ই-মেইল থেকে ওই হুমকি পাঠানো হয়। এতে আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলা চালানোর হুমকি দেওয়া হয়।

ই-মেইলটি [email protected] ঠিকানা থেকে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

হুমকির ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাড্ডা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পাশাপাশি বিষয়টি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট ইউনিটকে জানানো হয়েছে।

ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান বলেন, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাড্ডা থানায় জিডি করেছে। বিষয়টি ডিবির সাইবার ইউনিট তদন্ত করছে। প্রাথমিকভাবে এসব হুমকির কোনো ভিত্তি নেই বলে জানান তিনি।

এদিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অজ্ঞাত ই-মেইল থেকে হামলার হুমকি পাওয়ার পর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে এবং প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাচ্ছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ ব্র্যাক ইউনিভার্সিটি পরিবারের সব সদস্যের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

হুমকির ই-মেইল পাওয়ার পর বিশ্ববিদ্যালয়জুড়ে নিরাপত্তা নিয়ে সতর্কতা জোরদার করা হয়েছে। একই সঙ্গে হুমকির উৎস ও এর পেছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: