দেশসেরা গুণী শিক্ষক সম্মাননা পেলেন বাকৃবি অধ্যাপক ড. বাহানুর রহমান

বাকৃবি সংবাদদাতা

শিক্ষা

দেশসেরা গুণী শিক্ষক হিসেবে সরকারি সম্মাননা পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. বাহানুর রহমান।

2026-10-05T20:21:35+00:00
2026-10-05T20:21:35+00:00
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিক্ষা
দেশসেরা গুণী শিক্ষক সম্মাননা পেলেন বাকৃবি অধ্যাপক ড. বাহানুর রহমান
বাকৃবি সংবাদদাতা
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৮:২১ পিএম 
সংগৃহীত ছবি
দেশসেরা গুণী শিক্ষক হিসেবে সরকারি সম্মাননা পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অধ্যাপক ড. মো. বাহানুর রহমানসহ সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নবগঠিত ‘স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি’র ডিন এবং বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের (বিভিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন।

রাষ্ট্রীয় পর্যায়ে শিক্ষক হিসেবে সম্মাননা পাওয়া প্রথম ভেটেরিনারিয়ান হিসেবে অধ্যাপক ড. বাহানুর রহমান এ স্বীকৃতি পেয়েছেন বলে জানানো হয়েছে।

সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করে অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের মূল উপাদান হলো শিক্ষার্থী, শিক্ষা, শিক্ষক ও গবেষণা। শিক্ষক-শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করা সম্ভব। বর্তমান বিশ্বে টিকে থাকতে নতুন উদ্ভাবন ও প্রযুক্তির বিকল্প নেই। এজন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, শিক্ষার্থী ও শিক্ষকবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, শিক্ষকদের দায়িত্ব হলো শিক্ষার্থীদের যথাযথ দিকনির্দেশনা দিয়ে সুনাগরিক ও বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তোলা। বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু জ্ঞান সৃষ্টি ও বিতরণে সীমাবদ্ধ নয়; সেই জ্ঞানকে প্রায়োগিক রূপ দিয়ে মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

অধ্যাপক বাহানুর রহমান বলেন, বিশেষ করে কৃষিবিষয়ক জ্ঞান ও প্রযুক্তি কৃষকের কাছে পৌঁছে দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখাই বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম লক্ষ্য হওয়া উচিত।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এবার দেশের বিভিন্ন পর্যায়ের ১০১ জন গুণী শিক্ষককে জাতীয়ভাবে সম্মানিত করেছে সরকার। সম্মাননার অংশ হিসেবে প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়েছে।

জাতি গঠন, শিক্ষা ও জ্ঞানচর্চায় শিক্ষকদের অবদানের স্বীকৃতি দিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এ সম্মাননার আয়োজন করা হয়। এর আগে ১২ জন শিক্ষককে জাতীয়ভাবে এ সম্মাননা দেওয়া হলেও এবার পরিধি বাড়িয়ে ১০১ জন শিক্ষককে সম্মানিত করা হয়েছে।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: