বিশ্ব শিক্ষক দিবসে দেশের বিভিন্ন স্থানে র‍্যালি-আলোচনা

ভোরের ডাক ডেস্ক

শিক্ষা

‘শিক্ষকের পাশে, পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে

2026-10-05T16:12:51+00:00
2026-10-05T16:18:11+00:00
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিক্ষা
বিশ্ব শিক্ষক দিবসে দেশের বিভিন্ন স্থানে র‍্যালি-আলোচনা
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৪:১২ পিএম  আপডেট: ০৫.১০.২০২৬ ৪:১৮ পিএম
সংগৃহীত ছবি
‘শিক্ষকের পাশে, পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬।

সোমবার (৫ অক্টোবর) হবিগঞ্জের লাখাই, পঞ্চগড়ের আটোয়ারী ও বোদা, গাইবান্ধার পলাশবাড়ী, জামালপুরের মাদারগঞ্জ, জয়পুরহাটের কালাই, ময়মনসিংহের ধোবাউড়া, নওগাঁর আত্রাই, বরিশালের বাকেরগঞ্জ ও মানিকগঞ্জসহ বিভিন্ন উপজেলায় র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষকরা শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না; তাঁরা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও জ্ঞান বিকাশের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলেন। তাই শিক্ষকদের সামাজিক ও পেশাগত মর্যাদা নিশ্চিত করা জরুরি।

বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, ন্যায্য অধিকার, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। কোথাও কোথাও শিক্ষকদের দাবি ও সংকট নিয়েও আলোচনা হয়।

মানিকগঞ্জে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলার নয়জন শ্রেষ্ঠ শিক্ষককে তিনটি ক্যাটাগরিতে ‘গুণী শিক্ষক সম্মাননা’ দেওয়া হয়।

বিভিন্ন কর্মসূচিতে উপজেলা ও জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: