পাবিপ্রবিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

পাবিপ্রবি সংবাদদাতা

শিক্ষা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ উদযাপন ২০২৬’ উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

2026-10-04T19:45:55+00:00
2026-10-04T19:45:55+00:00
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিক্ষা
পাবিপ্রবিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা
পাবিপ্রবি সংবাদদাতা
রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৭:৪৫ পিএম 
সংগৃহীত ছবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ উদযাপন ২০২৬’ উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১-এর গ্যালারি-২-এ এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করে প্রতিযোগিতায় অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। এ সময় আরও উপস্থিত ছিলেন নজরুল বর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মীর হুমায়ুন কবির, জুলাই-৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ, বাংলা একাডেমির জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জরী খানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এসব সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের আরও বেশি অংশগ্রহণ করা উচিত।

তিনি বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই বড় বিষয়। যারা বিজয়ী হবে তাদের আগাম অভিনন্দন। আর যারা বিজয়ী হবে না, তাদেরও অভিনন্দন। কারণ প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের দুর্বলতা চিহ্নিত করে পরবর্তী সময়ে আরও ভালো করার সুযোগ তৈরি হয়।

উপাচার্য শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে তিনি প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের শুভকামনা জানান।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতার সঙ্গে শিক্ষার্থীদের আরও নিবিড়ভাবে পরিচিত করার পাশাপাশি তাদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশের লক্ষ্যেই এ আয়োজন করা হয়।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: