একই মঞ্চে মিলাদ-দোয়ার পর নৃত্য, কোরআনের ছবি থাকা ব্যানার ঘিরে সমালোচনা

বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা

সারাদেশ

বরিশালের বাকেরগঞ্জে একই মঞ্চে মিলাদ ও দোয়া মাহফিলের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনকে ঘিরে সমালোচনা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, দোয়া ও

2026-10-04T19:54:11+00:00
2026-10-04T19:54:11+00:00
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
একই মঞ্চে মিলাদ-দোয়ার পর নৃত্য, কোরআনের ছবি থাকা ব্যানার ঘিরে সমালোচনা
বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৭:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
বরিশালের বাকেরগঞ্জে একই মঞ্চে মিলাদ ও দোয়া মাহফিলের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনকে ঘিরে সমালোচনা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, দোয়া ও মিলাদ অনুষ্ঠানের ব্যানারে পবিত্র কোরআন শরিফের ছবি থাকা অবস্থায় একই মঞ্চে পরে নৃত্য পরিবেশন করা হয়।

ঘটনার একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে।

জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে ইউনিয়নের সুন্দরকাঠীর মোল্লা বাজারে দুই দিনব্যাপী মিলাদ, দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৩ ও ৪ অক্টোবর এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজকদের কর্মসূচি অনুযায়ী, প্রথম দিন দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের সার্বিক কল্যাণ কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দোয়া মাহফিল শেষ হওয়ার পর মঞ্চে থাকা ব্যানারটি সরানো হয়নি। ওই ব্যানারে পবিত্র কোরআন শরিফের ছবি সংবলিত ছিল। সেই ব্যানারের পাশেই নৃত্য পরিবেশনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।

এ নিয়ে স্থানীয়দের কেউ কেউ ধর্মীয় অনুভূতির বিষয়টি বিবেচনায় নিয়ে অনুষ্ঠান আয়োজন ও মঞ্চ ব্যবহারে আরও সতর্কতা অবলম্বনের দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে আয়োজক কমিটির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: