ডেঙ্গু ঠেকাতে বাড়ি বাড়ি কড়া নাড়ছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

খুলনা সংবাদদাতা

সারাদেশ

ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধে খুলনা মহানগরীতে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করেছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। শুধু

2026-10-05T19:15:55+00:00
2026-10-05T19:15:55+00:00
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
ডেঙ্গু ঠেকাতে বাড়ি বাড়ি কড়া নাড়ছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু
খুলনা সংবাদদাতা
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৭:১৫ পিএম 
সংগৃহীত ছবি
ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধে খুলনা মহানগরীতে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করেছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। শুধু নগর ভবনের কার্যক্রমে সীমাবদ্ধ না থেকে তিনি সরাসরি বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন, বাসাবাড়ির আঙিনা ঘুরে দেখছেন এবং বাসিন্দাদের পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানাচ্ছেন।

সোমবার (৫ অক্টোবর) সকালে নগরীর খালিশপুরের আলমনগর পুড়াবাড়ি মসজিদ-বস্তি এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডোবা থেকে কচুরিপানা অপসারণ, পানি নিষ্কাশনের ব্যবস্থা, ড্রেন পরিষ্কার, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধন কার্যক্রম চালানো হয়।

অভিযানের সময় কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এলাকার বিভিন্ন বাসাবাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়েন। তিনি বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিদর্শন করে বাসিন্দাদের জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা দ্রুত অপসারণ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দেন।

এর আগে রবিবার (৪ অক্টোবর) নগরীর ১৪ নম্বর ওয়ার্ডে চলমান পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন কেসিসি প্রশাসক। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ঘোষিত তিন মাসের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চলছে। এরই মধ্যে প্রায় এক মাস পার হয়েছে। প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডে গিয়ে কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সিটি কর্পোরেশনের একার দায়িত্ব নয়। নগরবাসীকেও নিজেদের বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে মশার প্রজননক্ষেত্র তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

পরিদর্শনকালে ১৪ নম্বর ওয়ার্ডের কাদের সরদার পাড়ার পরিচ্ছন্ন পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন প্রশাসক। নিজ উদ্যোগে বসতবাড়ির পরিবেশ পরিচ্ছন্ন রাখায় বাসিন্দাদের প্রশংসা করে তিনি এলাকাটিকে অন্যদের জন্য মডেল হিসেবে বিবেচনা করা যেতে পারে বলে মন্তব্য করেন।

এদিকে রোববার সকালে নগরীর ন্যাশনাল গার্লস হাই স্কুলে আয়োজিত মিলাদ, দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্ব দেন নজরুল ইসলাম মঞ্জু। শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং মশারি টানিয়ে ঘুমানোর আহ্বান জানান তিনি।

এ সময় তিনি সামাজিক অপরাধ, মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের মতো সমস্যার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গুরুত্ব দেওয়ার কথা বলেন। অনুষ্ঠানে ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ ছাড়া সোমবার নগর ভবনে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেসিসি প্রশাসক। অনুষ্ঠানে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

ডেঙ্গু নিয়ন্ত্রণে কেসিসির উদ্যোগে নগরীর বিভিন্ন সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, পানি নিষ্কাশন ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি নগরবাসীকেও নিজেদের উদ্যোগে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে।

অন্যদিকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে নিয়মিত ইপিআই কর্মসূচিতে এইচপিভি ভ্যাকসিন অন্তর্ভুক্তির বিষয়ে নগর স্বাস্থ্য ভবনে একটি অ্যাডভোকেসি সভায়ও অংশ নেন কেসিসি প্রশাসক। সভায় শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এ ছাড়া সোনাডাঙ্গা কেডিএ আবাসিক এলাকার খুলনা প্রোগ্রেসিভ লায়ন্স ক্লাব কার্যালয়ে লায়ন্স ইন্টারন্যাশনালের অক্টোবর সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম মঞ্জু।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: