সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

কুমিল্লা সংবাদদাতা

সারাদেশ

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজিব (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রবিবার সৌদি আরবের জুবাইল শহরে হামলার সময়

2026-10-05T16:56:27+00:00
2026-10-05T16:57:16+00:00
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের
কুমিল্লা সংবাদদাতা
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৪:৫৬ পিএম  আপডেট: ০৫.১০.২০২৬ ৪:৫৭ পিএম
সংগৃহীত ছবি
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজিব (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রবিবার সৌদি আরবের জুবাইল শহরে হামলার সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। তিনি ২০২৩ সালে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান। দীর্ঘদিন ধরে জুবাইল শহরে কর্মরত ছিলেন তিনি।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, রবিবার দুপুরে জুবাইলে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে সজিব নিহত হন। সৌদি আরবে কর্মরত তার বন্ধু আল আমিন ফোন করে স্বজনদের বিষয়টি জানান।

সজিব ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে এনে পারিবারিকভাবে দাফনের ব্যবস্থা করার জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন।

নিহতের চাচা আবুল কাশেম বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে তারা অসহায় হয়ে পড়েছেন। দ্রুত সজিবের মরদেহ দেশে ফিরিয়ে এনে দাফনের ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন।

শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ বলেন, সৌদি আরব সময় রবিবার দুপুরে হামলার ঘটনা ঘটেছে বলে তারা জানতে পেরেছেন। মরদেহ দ্রুত দেশে আনার বিষয়ে সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম বলেন, নিহতের পরিবার যোগাযোগ করলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। এরই মধ্যে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: