বাগেরহাটের মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা, সাবেক ইউপি সদস্য ও বারইখালী গ্রামের বাসিন্দা মো. আব্দুল জলিল খান (৯২) মারা গেছেন।
রবিবার (৪ অক্টোবর) দুপুর ২টার দিকে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বেলা ১১টায় বারইখালী ইউনিয়ন পরিষদ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মাননা প্রদান করা হয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল খানকে। পরে একই স্থানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।