পুঠিয়ায় এসিল্যান্ড শিবু দাসের বিদায়, নবাগত প্রসনজিৎকে বরণ

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা

সারাদেশ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের বিদায় এবং নবাগত সহকারী কমিশনার (ভূমি) প্রসনজিতের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৫

2026-10-05T18:41:19+00:00
2026-10-05T18:41:19+00:00
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
পুঠিয়ায় এসিল্যান্ড শিবু দাসের বিদায়, নবাগত প্রসনজিৎকে বরণ
পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৬:৪১ পিএম 
সংগৃহীত ছবি
রাজশাহীর পুঠিয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের বিদায় এবং নবাগত সহকারী কমিশনার (ভূমি) প্রসনজিতের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিকেল ৪টায় পুঠিয়া উপজেলা সম্মেলন কক্ষে এ বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী এসিল্যান্ড শিবু দাসের কর্মকালীন বিভিন্ন কর্মকাণ্ড ও অবদানের কথা স্মরণ করা হয়। তাঁর দায়িত্ব পালনকালে ভূমি প্রশাসনে বিভিন্ন কার্যক্রমের জন্য শুভেচ্ছা ও বিদায়ী সংবর্ধনা জানানো হয়।

একই অনুষ্ঠানে পুঠিয়ার নবাগত সহকারী কমিশনার (ভূমি) প্রসনজিৎকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। উপস্থিত কর্মকর্তারা তাঁর নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী কর্মকর্তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং নবাগত এসিল্যান্ডের দায়িত্ব পালনে সবার সহযোগিতার আশ্বাস দেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: