ডেঙ্গুর দাপট রুখতে পরিচ্ছন্নতায় নজর কেসিসি প্রশাসকের

খুলনা প্রতিনিধি

সারাদেশ

ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং মশারি টানিয়ে ঘুমানোর জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন খুলনা সিটি

2026-10-04T19:06:30+00:00
2026-10-04T19:06:30+00:00
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
ডেঙ্গুর দাপট রুখতে পরিচ্ছন্নতায় নজর কেসিসি প্রশাসকের
খুলনা প্রতিনিধি
রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৭:০৬ পিএম 
সংগৃহীত ছবি
ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং মশারি টানিয়ে ঘুমানোর জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

রোববার (৪ অক্টোবর) সকালে নগরীর ন্যাশনাল গার্লস হাই স্কুলে আয়োজিত মিলাদ, দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম মুন্সী রহিম উদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, আমাদের সমাজ আজ বিভিন্ন সামাজিক অপরাধ ও অপসংস্কৃতির আগ্রাসনে জর্জরিত। মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের অপরাধপ্রবণতার কারণে সামাজিক পরিবেশ অসহনীয় হয়ে উঠছে। ধর্মীয় শিক্ষা থেকে দূরে সরে যাওয়াও এর অন্যতম কারণ। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের পাশাপাশি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ বেশি বেশি প্রচারের মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। ভালো মানুষ তৈরি করতে পারলে ভালো সমাজ ও ভালো দেশ গড়ে উঠবে।

অনুষ্ঠানে ন্যাশনাল গার্লস হাই স্কুল পরিচালনা কমিটির সভাপতি এস এম রবিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ কুমার মণ্ডল।

এ সময় সমাজসেবক আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান সোহাগ, সিদ্দিকুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে কিরাত ও হামদ-নাত প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কেসিসি প্রশাসক।

১৪ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন

ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী তিন মাসের পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে রোববার সকালে কেসিসির ১৪ নম্বর ওয়ার্ডে চলমান পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন নজরুল ইসলাম মঞ্জু।

পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এ সময় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার জন্য প্রধানমন্ত্রী তিন মাসের সময়সীমা নির্ধারণ করেছেন। এরই মধ্যে প্রায় এক মাস অতিবাহিত হয়েছে। প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডে গিয়ে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

ওয়ার্ডের কাদের সরদার পাড়ার পরিচ্ছন্ন পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করে প্রশাসক বলেন, নিজ উদ্যোগে আবাসস্থল পরিচ্ছন্ন রাখার কারণে এখানকার বাসিন্দারা প্রশংসার দাবিদার। এ বসতিকে মডেল হিসেবে বিবেচনা করা যেতে পারে।

কেসিসির পক্ষ থেকে নগরজুড়ে বিভিন্ন সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, পানি নিষ্কাশন ও মশক নিয়ন্ত্রণসহ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান প্রশাসক।

এ সময় কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. অহিদুজ্জামান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিয়মিত টিকাদান কর্মসূচিতে এইচপিভি ভ্যাকসিন অন্তর্ভুক্তির আহ্বান

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে নিয়মিত ইপিআই কর্মসূচিতে এইচপিভি ভ্যাকসিন অন্তর্ভুক্ত করার বিষয়ে একটি অ্যাডভোকেসি সভা রোববার দুপুরে নগরীর শেরে বাংলা রোডে অবস্থিত নগর স্বাস্থ্য ভবনে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বক্তব্যে তিনি বলেন, টিকা প্রদানে ধারাবাহিকতা না থাকায় শুধু খুলনাতেই হামে আক্রান্ত হয়ে প্রায় ২৫ শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মো. আশরাফ আলী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ মো. নুরুল ইসলাম, ইমাম পরিষদ-খুলনার সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া এবং ইউনিসেফ খুলনার ইপিআই স্পেশালিস্ট তাপস কুমার বিশ্বাস।

সভা পরিচালনা করেন কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম।

লায়ন্স ইন্টারন্যাশনালের সেবা সপ্তাহের উদ্বোধন

এ ছাড়া সকালে সোনাডাঙ্গা কেডিএ আবাসিক এলাকার প্রথম ফেজে খুলনা প্রোগ্রেসিভ লায়ন্স ক্লাব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লায়ন্স ইন্টারন্যাশনালের বিশ্বব্যাপী সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত অক্টোবর সেবা সপ্তাহের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: