চতুর্থবারের মতো চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার আরিফুল ইসলাম

চট্টগ্রাম সংবাদদাতা

সারাদেশ

আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন

2026-10-04T16:41:27+00:00
2026-10-04T16:41:27+00:00
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
চতুর্থবারের মতো চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার আরিফুল ইসলাম
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বিশেষ অবদানের স্বীকৃতি
চট্টগ্রাম সংবাদদাতা
রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৪:৪১ পিএম 
সংগৃহীত ছবি
আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী। চলতি বছরে এ নিয়ে চতুর্থবারের মতো তিনি জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসারের সম্মাননা অর্জন করলেন।

রবিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে সেপ্টেম্বর মাসের মাসিক বিশেষ কল্যাণ সভায় তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম, বিপিএম।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসে সাতকানিয়া সার্কেলের আওতাধীন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা, মামলা নিষ্পত্তি এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম পরিচালনার বিভিন্ন সূচকে সাফল্যের ভিত্তিতে মো. আরিফুল ইসলাম সিদ্দিকীকে জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত করা হয়।

এর আগে চলতি বছরের এপ্রিল, মে ও জুলাই মাসেও একই স্বীকৃতি অর্জন করেন তিনি। ফলে ২০২৬ সালে এ নিয়ে চারবার চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হওয়ার কৃতিত্ব দেখালেন এই পুলিশ কর্মকর্তা।

বর্তমানে সাতকানিয়া সার্কেলের দায়িত্ব পালনের পাশাপাশি পটিয়া সার্কেলেরও অতিরিক্ত দায়িত্ব পালন করছেন মো. আরিফুল ইসলাম সিদ্দিকী। পটিয়া সার্কেলের আওতায় রয়েছে পটিয়া ও বোয়ালখালী উপজেলা।

চতুর্থবারের মতো এই স্বীকৃতি পাওয়ার প্রতিক্রিয়ায় অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, এই স্বীকৃতি আমার একার নয়; এটি আমার সার্কেলের সব পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্ববোধের ফল। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করতে আমরা পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে আরও আন্তরিকভাবে কাজ করে যেতে চাই।

জেলা পুলিশের কর্মকর্তারা বলছেন, ধারাবাহিকভাবে শ্রেষ্ঠত্ব অর্জন তার দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকার প্রতিফলন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: