রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় নিলেন বীরাঙ্গনা ফুলমতি

পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা

সারাদেশ

গাইবান্ধার সাদুল্লাপুরের বীরাঙ্গনা ও নারী মুক্তিযোদ্ধা রাজকুমারী রবিদাস ফুলমতি আর নেই। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় নিজ বাড়িতে ৮৪ বছর বয়সে

2026-10-02T17:53:59+00:00
2026-10-02T17:53:59+00:00
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় নিলেন বীরাঙ্গনা ফুলমতি
পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৫:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
গাইবান্ধার সাদুল্লাপুরের বীরাঙ্গনা ও নারী মুক্তিযোদ্ধা রাজকুমারী রবিদাস ফুলমতি আর নেই। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় নিজ বাড়িতে ৮৪ বছর বয়সে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় লাল-সবুজের পতাকায় মোড়ানো অবস্থায় তাকে শেষ বিদায় জানানো হয়।

জানা গেছে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতনের শিকার হন ফুলমতি। দীর্ঘ ৪৫ বছর পর ২০১৬ সালে তিনি রাষ্ট্রীয়ভাবে বীরাঙ্গনা ও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পান।

জীবনের শেষ সময়েও নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই বীর নারী। শেষ পর্যন্ত নিজ বাড়িতেই তার মৃত্যু হয়। পরে শুক্রবার বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

ফুলমতির মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক জানিয়েছেন।

স্থানীয়রা বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও ফুলমতির আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি। তার স্মৃতি সংরক্ষণে সমাধিস্থলে একটি স্মৃতিফলক বা স্মৃতিস্তম্ভ নির্মাণেরও দাবি জানিয়েছেন তারা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: