হকারদের জন্য ডিএসসিসির কড়া বার্তা, ফুটপাত দখল করলেই মালামাল জব্দ-মামলা

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

নির্ধারিত ও অনুমোদিত স্থান ছাড়া রাজধানীর সড়ক ও ফুটপাতে হকার বসলে শুধু উচ্ছেদ নয়, তাদের মালামাল জব্দের পাশাপাশি মামলা করা

2026-10-01T17:43:16+00:00
2026-10-01T17:43:16+00:00
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
রাজধানী
হকারদের জন্য ডিএসসিসির কড়া বার্তা, ফুটপাত দখল করলেই মালামাল জব্দ-মামলা
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৫:৪৩ পিএম 
রাজধানীর ধলপুরে সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা, সড়ক থেকে অবৈধ দখল উচ্ছেদ ও জনভোগান্তি সংক্রান্ত বিষয়াদি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম
নির্ধারিত ও অনুমোদিত স্থান ছাড়া রাজধানীর সড়ক ও ফুটপাতে হকার বসলে শুধু উচ্ছেদ নয়, তাদের মালামাল জব্দের পাশাপাশি মামলা করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর ধলপুর এলাকায় সড়ক-ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ, পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনভোগান্তির বিভিন্ন বিষয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, হকারদের জন্য নির্দিষ্ট কিছু ফুটপাত ও স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। এসব জায়গার বাইরে জিরো পয়েন্ট থেকে সদরঘাটের মূল সড়কসহ রাজধানীর কোনো ফুটপাতেই অবৈধভাবে হকার বসতে দেওয়া হবে না।

তিনি বলেন, নগরীর সব হকারকে শৃঙ্খলার মধ্যে আসতে হবে এবং সিটি করপোরেশনে নিবন্ধিত হতে হবে। নিবন্ধন ছাড়া রাজধানীর কোথাও হকার বসার সুযোগ থাকবে না।

উচ্ছেদের পর আবারও ফুটপাত দখলের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে আবদুস সালাম বলেন, এখন থেকে উচ্ছেদের পাশাপাশি মালামাল জব্দ এবং সরাসরি মামলা করা হবে।

হকারদের নোটিশ ও পুনর্বাসনের বিষয়ে তিনি বলেন, হকার নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নতুন করে নোটিশ দেওয়ার প্রয়োজন নেই।

পরিদর্শনকালে ডিএসসিসির আঞ্চলিক কার্যালয়-৫-এর প্রবেশপথে ঢাকা ওয়াসার দীর্ঘসূত্রতার কারণে সৃষ্ট জনভোগান্তি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন প্রশাসক।

তিনি বলেন, ওয়াসার কাজের কারণে প্রতিদিন সেবা নিতে আসা হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়ছেন। ওয়াসাসহ সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে সমন্বয়ের মাধ্যমে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

রাজধানীর দীর্ঘদিনের অবকাঠামোগত জটিলতার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি।

তার ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেবাদানকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে প্রতি ১৫ দিন পরপর বৈঠক হচ্ছে। ওয়াসা, সিটি করপোরেশন, টিঅ্যান্ডটি, বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে নিয়ে সমন্বিতভাবে এসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: