নবাবগঞ্জ সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীনদের ওরিয়েন্টেশন ও বরণ

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রিসিপশন ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসাসেবা

2026-10-01T16:44:11+00:00
2026-10-01T16:44:11+00:00
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
সারাদেশ
নবাবগঞ্জ সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীনদের ওরিয়েন্টেশন ও বরণ
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪:৪৪ পিএম 
সংগৃহীত ছবি
চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রিসিপশন ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে উদ্বোধন করা হয়েছে স্টুডেন্ট হেলথকেয়ার সেন্টার।

বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার, শৃঙ্খলা ও নৈতিকতার চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, শুধু ভালো ফলাফল করলেই শিক্ষাজীবনের সাফল্য পূর্ণতা পায় না। জ্ঞান, দক্ষতা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। এ জন্য শিক্ষাজীবনের শুরু থেকেই লক্ষ্য নির্ধারণ করে নিয়মিত অধ্যয়ন ও সময় ব্যবহারের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ আহম্মেদ ও রসায়ন বিভাগের প্রভাষক আশিক ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন এবং শিক্ষক পরিষদের সম্পাদক ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক নিয়ামত আলী।

স্বাগত বক্তব্য দেন হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও ভর্তি কমিটির আহ্বায়ক মো. মোদাশ্বের হোসেন।

অনুষ্ঠানের একপর্যায়ে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

পরে কলেজ প্রাঙ্গণে স্টুডেন্ট হেলথকেয়ার সেন্টারের উদ্বোধন করা হয়। কলেজ কর্তৃপক্ষ জানায়, ক্লাস চলাকালে কোনো শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়াই এ কেন্দ্রের মূল উদ্দেশ্য। প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের মাধ্যমে তাৎক্ষণিক সেবাও দেওয়া হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: