পীরগঞ্জে খুদে বিজ্ঞানীদের চমক, মেলায় প্রদর্শিত হলো দারুণ সব উদ্ভাবন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবদদাতা

সারাদেশ

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, স্বয়ংক্রিয় সেচব্যবস্থা, বায়োডিজেল থেকে শুরু করে কার্বন ও কালো ধোঁয়া পরিশোধনের প্রযুক্তি—খুদে বিজ্ঞানীদের নানা উদ্ভাবনে প্রাণবন্ত

2026-10-01T16:26:16+00:00
2026-10-01T16:26:16+00:00
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
সারাদেশ
পীরগঞ্জে খুদে বিজ্ঞানীদের চমক, মেলায় প্রদর্শিত হলো দারুণ সব উদ্ভাবন
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবদদাতা
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪:২৬ পিএম 
সংগৃহীত ছবি
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, স্বয়ংক্রিয় সেচব্যবস্থা, বায়োডিজেল থেকে শুরু করে কার্বন ও কালো ধোঁয়া পরিশোধনের প্রযুক্তি—খুদে বিজ্ঞানীদের নানা উদ্ভাবনে প্রাণবন্ত হয়ে উঠেছিল ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের বিজ্ঞান ও প্রযুক্তি মেলা।

বিজ্ঞানমনস্ক জাতি গঠন ও শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার বিকাশের লক্ষ্যে বৃহস্পতিবার দিনব্যাপী এ মেলার আয়োজন করে উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ। উপজেলার ভাদুয়া উচ্চ বিদ্যালয় চত্বরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় মেলাটি।

গুড নেইবারস পীরগঞ্জ সিডিপির ম্যানেজার বিধান মণ্ডলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীনুর ইসলাম, ভাদুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হাসান, ভাদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা উম্মে হাবিবা, গুড নেইবারসের প্রোগ্রাম ম্যানেজার শান্ত চিরান এবং শিক্ষার্থী আসিফ ও নিপুন রায়সহ অনেকে।

মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা নিজেদের চিন্তা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে তৈরি করেছে নানা ধরনের প্রযুক্তিনির্ভর প্রকল্প। এর মধ্যে ছিল বর্জ্য পদার্থ থেকে বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানার কার্বন পরিশোধন, বায়োডিজেল, স্বয়ংক্রিয় সেচব্যবস্থা, সৌরবিদ্যুৎ ব্যবস্থা, কালো ধোঁয়া পরিশোধন এবং আধুনিক অগ্নিনির্বাপণ যন্ত্র।

শিক্ষার্থীদের তৈরি এসব প্রকল্প দেখতে মেলায় শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নিজেদের উদ্ভাবন নিয়ে খুদে বিজ্ঞানীদের উৎসাহও ছিল বেশ।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তবভিত্তিক চিন্তা ও প্রযুক্তিনির্ভর সৃজনশীলতায় উৎসাহিত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

দিনব্যাপী মেলা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: