আগামী অর্থবছর থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু: ত্রাণমন্ত্রী

কুড়িগ্রাম সংবাদদাতা

সারাদেশ

কারিগরি সমীক্ষা শেষ হওয়ার পর আগামী অর্থবছর থেকেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

2026-10-01T20:34:17+00:00
2026-10-01T20:34:17+00:00
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
সারাদেশ
আগামী অর্থবছর থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু: ত্রাণমন্ত্রী
কুড়িগ্রাম সংবাদদাতা
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৮:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
কারিগরি সমীক্ষা শেষ হওয়ার পর আগামী অর্থবছর থেকেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

তিনি বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীর দুই পাড়ের প্রায় দুই কোটি মানুষের জীবনমানের পরিবর্তন ঘটবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ত্রাণমন্ত্রী বলেন, দীর্ঘদিনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সমস্যা দূর করতে সরকার কাজ করছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতার ওপরও গুরুত্ব দেন তিনি। মন্ত্রীর ভাষ্য, জনগণ ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করা সম্ভব।

কুড়িগ্রামের কর্মসংস্থান প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, জেলার মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এর পাশাপাশি সরকারের প্রতি মানুষের আস্থাও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: