২০২৬ সালের অধ্যাপক কাজী কামরুজ্জামান স্বর্ণপদক পেয়েছেন প্রখ্যাত শিশু শল্যচিকিৎসক অধ্যাপক ডা. মোস্তাক আহমেদ। চট্টগ্রামে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জন্স, বাংলাদেশের (এপিএসবি) বার্ষিক সম্মেলনে তাকে এ পদক প্রদান করা হয়।
চট্টগ্রাম ক্লাবে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. সাহাদাত হোসেইন।
অধ্যাপক ডা. মোস্তাক আহমেদ শিশু শল্যচিকিৎসক হিসেবে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে চিকিৎসাসেবা ও শিক্ষাদানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।
তিনি অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জন্স, বাংলাদেশের (এপিএসবি) সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সংগঠনটির মহাসচিবের দায়িত্বও পালন করেছেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ, গ্লোবাল ইনিশিয়েটিভ ফর চিলড্রেনস সার্জারির সভাপতি অধ্যাপক তাহমিনা বানু এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ডা. মো. জাহিরুল ইসলাম সাকিল।
অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জন্স, বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. মো. আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে দেশের শিশু শল্যচিকিৎসা খাতের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।